বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গ্রাহকদের জন্য বড় সুখবর: বন্ধ হওয়া আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

গ্রাহকদের জন্য বড় সুখবর: বন্ধ হওয়া আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

সাম্প্রতিক পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব বন্ধ করে দেওয়া গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। গত ১৫ দিনের মধ্যে বন্ধ হওয়া নির্দিষ্ট হিসাবগুলো কোনো ধরনের ফি বা চার্জ ছাড়াই পুনরায় সচল করার সুযোগ দেওয়া হয়েছে।সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, চলতি মাসের ১ থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর (MTDR), এমএসবি (MSB), এমএমপিডিএস (MMPDS) এবং এমএসএস (MSS) হিসাবগুলো গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় চালু করা যাবে।এ সুবিধা পেতে সংশ্লিষ্ট গ্রাহকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নিজ উদ্যোগে আবেদন করতে হবে। ব্যাংক জানিয়েছে, পুনঃসচল করা হিসাবের ক্ষেত্রে গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না। হিসাবটি বন্ধ না হলে যে মুনাফা ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা ছিল, সেগুলোও বহাল থাকবে।এছাড়া হিসাব পুনরায় চালুর ক্ষেত্রে সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করা এবং ব্যাংকের নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এই সিদ্ধান্তকে গ্রাহকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর ফলে সম্প্রতি আতঙ্ক বা অনিশ্চয়তার কারণে হিসাব বন্ধ করে দেওয়া গ্রাহকরা আবারও আগের সুবিধাগুলো ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়