রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের হ”ত্যা মামলায় গ্রেপ্তার ওয়েল গ্রুপের সিইও

বৈষম্যবিরোধী আন্দোলনের হ”ত্যা মামলায় গ্রেপ্তার ওয়েল গ্রুপের সিইও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) রাতে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে পুলিশ।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, গুলশান থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে সৈয়দ নুরুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬৫ বছর বয়সী সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা। তিনি একসময় মোহরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করছেন।মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্পৃক্ত ছিলেন। ওই সময় ভাটারা এলাকায় সংঘটিত সহিংসতায় মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিন নিহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে।এজাহারে আরও বলা হয়েছে, আন্দোলন দমনে পরিকল্পনা ও অর্থায়নের মাধ্যমে সহায়তার সঙ্গে ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলামের সম্পৃক্ততা ছিল।উল্লেখ্য, নাজিম উদ্দিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।তবে মামলার অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আইনগতভাবে প্রমাণিত বলে গণ্য হবে না।

সর্বশেষ
পাঠক প্রিয়