সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পিবিআই হেডকোয়ার্টার্সে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিবিআই হেডকোয়ার্টার্সে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে “Expert Stakeholder Consultation Meeting on National Response to Trafficking for Forced Criminality” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত পিবিআই হেডকোয়ার্টার্সের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (UNODC)-এর প্রতিনিধিদের সঙ্গে পিবিআই ইউনিট ও হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল। UNODC-এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ড. মারিকা ম্যাকঅ্যাডাম এবং তাসনিম বিনতা করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং ও ফরেনসিক) সামিরা সুলতানা।সভায় পিবিআই প্রধান মানব পাচারের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, তদন্ত ও অপারেশন জোরদার, ভিকটিম সাপোর্ট ও পুনর্বাসন, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত জাতীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া UNODC প্রতিনিধিরা আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইনি কাঠামো এবং কার্যকর প্রতিরোধ কৌশল তুলে ধরেন। বিশেষ করে ভিকটিম শনাক্তকরণ, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।সভায় অংশগ্রহণকারীরা “forced criminality” মোকাবেলায় সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়