
সরকারের সার্বিক কার্যক্রমে আরও গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তির পরপরই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী জুনে অনুষ্ঠেয় বাজেট অধিবেশনের আগেই অন্তত পাঁচজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।সূত্রগুলো বলছে, নতুন পাঁচ মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কারা দায়িত্ব পাচ্ছেন এবং কোন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে সরকারের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।