রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল: গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল: গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল ও নতুন পদায়ন করা হয়েছে। সম্প্রতি সরকারের এক আদেশে উচ্চপদস্থ বেশ কয়েকজন সেনা কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন ও নতুন কর্মস্থলে নিযুক্ত করা হয়েছে।পদায়ন ও বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা:লে. জেনারেল এস এম কামরুল হাসান: তাকে সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।লে. জেনারেল মো. মাইনুর রহমান: তিনি এআরটিডক (ARTDoc) থেকে জেনারেল স্টাফ কো-অর্ডিনেশন (GS Br Coord), আর্মি হেডকোয়ার্টার্স (AHQ) হিসেবে পদায়িত হয়েছেন।মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান: ২৪ পদাতিক ডিভিশন (চট্টগ্রাম সেনানিবাস) থেকে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO, AFD) পদে বদলি করা হয়েছে।মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম: তিনি ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইবিআরসি (EBRC)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম: ইবিআরসি (EBRC) থেকে তাকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (GOC) হিসেবে বদলি করা হয়েছে।ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান: তিনি বর্তমানে দায়িত্বরত স্থান থেকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি (GOC) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন।সেনাবাহিনীর প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়