রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মাদকবিরোধী পোস্টের পর ছাত্রদল নেতার ওপর হাম’লার অভিযোগ

মাদকবিরোধী পোস্টের পর ছাত্রদল নেতার ওপর হাম’লার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কৃষকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৬ মে) রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, তার বাবা মতিউর রহমান ও রুহুল মিয়া।জানা গেছে, দুপুরে রহমত উল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নিয়ে গোপনে এসব কর্মকাণ্ডে জড়িত।অভিযোগ রয়েছে, পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যা ও রাতে দুই দফায় হামলার ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধসহ গুরুতর আহত হন রহমত উল্লাহ ও তার স্বজনরা। হামলার সময় বাড়িঘর ভাঙচুরের অভিযোগও ওঠে।গুরুতর আহত রহমত উল্লাহ ও তার বাবা মতিউর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কৃষকদল নেতা ফরহাদ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও আলমগীরকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়