
আলী এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী হোসাইন আহমেদ মজুমদার ৩০০ জন হাজিকে সঙ্গে নিয়ে সৌদি আরবে নিরাপদে পৌঁছেছেন। সেখানে পৌঁছে তিনি মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করেন।জানা গেছে, ইতোমধ্যে তিনি হাজিদের নিয়ে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পর্যায়ক্রমে হাজিদের নিয়ে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।এদিকে হোসাইন আহমেদ মজুমদার সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন সুস্থ ও সুষ্ঠুভাবে হজের সব কার্যক্রম সম্পন্ন করা যায়।