
ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।