রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএমপির মার্চের শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

ডিএমপির মার্চের শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।বুধবার (১৬ এপ্রিল) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্বাচিত কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।সভায় জানানো হয়, মার্চ ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির একাধিক কর্মকর্তা তাদের কাজের স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে ওসি ক্যাটাগরিতে হাফিজুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত হন।এছাড়া অপরাধ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ, যেখানে পল্লবী থানা শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পায়। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে পূর্ব জোনের এপিসি মো. জাহিদ হোসেন শ্রেষ্ঠ নির্বাচিত হন।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি হাফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি তার কাজের প্রতি আরও দায়িত্ববোধ বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে জনগণের সেবা দিতে উৎসাহ জোগাবে।

সর্বশেষ
পাঠক প্রিয়