শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গুমের শিকার সালাহউদ্দিন আহমেদ এখন স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের শিকার সালাহউদ্দিন আহমেদ এখন স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৫ সালে দেশের রাজনীতির উত্তাল সময়ে বিএনপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন সালাহউদ্দিন আহমেদ। ওই বছরের ১০ মার্চ গুমের শিকার হন তিনি। দীর্ঘ ৬২ দিন পর ১১ মে তাঁকে মানসিক বিপর্যস্ত অবস্থায় পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে। ওই শহরে বন্দি অবস্থায়ই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন তিনি। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানোত্তর বাংলাদেশে ফেরেন তিনি। আজ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমেদ। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এদিন সকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও শপথ নেন তিনি। মুক্তিযুদ্ধোত্তর কক্সবাজারের ইতিহাসের তিনি প্রথম পূর্ণমন্ত্রী। এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন এই জেলার সন্তান ফরিদ আহমদ।

সর্বশেষ
পাঠক প্রিয়