রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে আজ থেকে ডিএমপির অভিযান

ডিএমপির দুই থানায় ওসি বদলি

রাজধানীতে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আজ বুধবার থেকে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গাড়ির টায়ার, ভারি যন্ত্রপাতি, ফার্নিচার থেকে শুরু করে খাবারের দোকান—বৈধ সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে চলছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে দীর্ঘদিন ধরেই পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী আজ থেকে অভিযান শুরু হচ্ছে।ধোলাইখালে চিত্র ভিন্ন নয়রাজধানীর ধোলাইখাল এলাকায় দেখা গেছে, ফুটপাতজুড়ে সারি সারি টায়ার ও যন্ত্রাংশ রেখে ব্যবসা চালানো হচ্ছে। অনেক জায়গায় ফুটপাত গ্যারেজে রূপ নিয়েছে, ফলে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।তবে ব্যবসায়ীদের দাবি, এটি নতুন কিছু নয়—বছরের পর বছর ধরেই এভাবে ব্যবসা চলছে। তাদের ভাষ্য, পণ্য দোকানের বাইরে না রাখলে ক্রেতা আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্রেতাই দোকানের ভেতরে না গিয়ে বাইরে প্রদর্শিত পণ্য দেখেই কেনাকাটা করেন।জনভোগান্তি কমাতে উদ্যোগডিএমপি বলছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং বৈধ সীমানার বাইরে কোনো ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এর মাধ্যমে রাজধানীর ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং জনভোগান্তি কমানোই মূল লক্ষ্য।

সর্বশেষ
পাঠক প্রিয়