রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভোলায় বিদ্যুৎ আসে আর যায়, ভোগান্তিতে গ্রাহক

ভোলায় বিদ্যুৎ আসে আর যায়, ভোগান্তিতে গ্রাহক

গরম শুরু না হতেই উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় দেখা দিয়েছে ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাট। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও শিল্পকারখানার মালিকরা।রোববার (১৫ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে বলে স্থানীয়রা জানান। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্য ও ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তীব্র গরমে দুর্ভোগ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদনেও ব্যাঘাত ঘটছে।বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, এটি লোডশেডিং নয়; বাতাসের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া গেলেও পর্যাপ্ত ট্রান্সফরমার, গ্রিড সাবস্টেশন ও টেকসই সঞ্চালন লাইন না থাকায় প্রয়োজনীয় লোড নিতে পারছে না বিতরণ ব্যবস্থা।ভোলা বিসিক শিল্পনগরীর খান ফ্লাওয়ার মিলের মালিক মো. জামাল উদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তিনি জানান, গত শনিবার তার মিলের একটি মোটর পুড়ে গেছে, যাতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় শ্রমিকদের কাজ বন্ধ থাকলেও পুরো মজুরি পরিশোধ করতে হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়