
আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Tarique Rahman।দিনাজপুর জেলার Kaharole Upazila-এর সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল খনন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।