রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের শীর্ষ দুই পদে বড় রদবদল

২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের শীর্ষ দুই পদে বড় রদবদল

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল পুলিশের গুরুত্বপূর্ণ দুই পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। নতুন করে বরিশাল রেঞ্জে ডিআইজি এবং বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. মোস্তাফিজুর রহমানকে। এর আগে তিনি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।একই প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বদলি করে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে বরিশাল জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার ফারজানা ইসলামকে বদলি করে বাংলাদেশ নৌ পুলিশে পদায়ন করা হয়েছে। আর বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়