
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করে লবিং চালিয়ে যাচ্ছেন। কে কোন সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন—এ নিয়ে দলের অভ্যন্তরে জোর আলোচনা চলছে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকে। ফলে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের নজর এখন কেন্দ্রীয় ঘোষণার দিকেই।সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ-এ মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরপিও অনুযায়ী, সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।কারা থাকছেন তালিকায়?এখনও পর্যন্ত দলীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।ঘোষণা প্রকাশিত হলে তালিকাসহ বিস্তারিত আপডেট জানানো