
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবন দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কেউ অবস্থান করলে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টাদের দীর্ঘদিন সরকারি বাসভবনে থাকতে দিতে চায় না কর্তৃপক্ষ। তবে বিশেষ কোনো অসুবিধা থাকলে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।গণপূর্ত অধিদপ্তর-এর আওতাধীন আবাসন পরিদপ্তরের একটি সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ মাসের জন্য ভাড়া নেওয়া হবে না। তবে ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকার জন্য এখন পর্যন্ত সাবেক উপদেষ্টা বা অন্য কারও পক্ষ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি।এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বলছে, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।