
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে সুবিধা পাবেন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীয়ে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্থানে এই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং পুরো রমজান মাস জুড়ে চলবে। দেশের অন্যান্য জেলাতেও ধাপে ধাপে এই উদ্যোগ সম্প্রসারিত হবে।তিনি আরও জানান, এ উদ্যোগে ডিমের ডজন মিলবে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় এবং ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এর ফলে বাজারেও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসতে পারে এবং সাধারণ মানুষের প্রোটিন গ্রহণে সহায়তা হবে।