
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।দীর্ঘ সময় বন্ধ থাকার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে দলটির বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে এসে জেলা কার্যালয়ের তালা খুলে দেন। তালা খোলার পর তারা সেখানে কিছু সময় অবস্থান করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে কার্যালয়ের মূল ফটকে একটি ব্যানার টাঙিয়ে স্থান ত্যাগ করেন।নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যানারটি লাগানো হয়। ব্যানারে লেখা ছিল, ‘দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো।’স্থানীয় সূত্র জানায়, ভোরে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মাইজদী টাউন হল মোড়সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। প্রথমে তারা তালা খুলে কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর মূল ফটকে ব্যানার লাগিয়ে তারা সেখান থেকে চলে যান।