রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা। তারা সবাই সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।পদত্যাগকারীরা হলেন— ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ মুনছের আলী এবং ৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. জাকির হোসেন।লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।পদত্যাগকারীরা বলেন, প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। এখনো ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলাম। তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ
পাঠক প্রিয়