রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে এনসিপির ছাত্র সংগঠনের নেতা গুরুতর আহত

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে এনসিপির ছাত্র সংগঠনের নেতা গুরুতর আহত

রাজধানীর কদমতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জানভির আলম (২৩) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কদমতলী থানার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন ‘ছাত্র শক্তি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।স্বজনরা জানান, জানভির আলম নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিভার্সিটি-এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ঘটনার সময় তিনি কদমতলী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার বিষয়ে কদমতলী থানা পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়