সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
বাংলাদেশ

জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিতের পর বাতিল

জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিতের পর বাতিল

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম সালেহীর মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) দুপুরের পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।জানা গেছে, ২ জানুয়ারি মাহাবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্বের কাগজপত্রের জটিলতার কারণে মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। ৪ জানুয়ারি দুপুর ২টার মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে যোগাযোগ করতে বলা হয়। সে অনুযায়ী জামায়াত প্রার্থী তার লোকজনসহ কাগজপত্র নিয়ে উপস্থিত হন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস কক্ষ থেকে কনফারেন্স কক্ষে বসেন। সেখানে তিনি মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি ত্রুটিপূর্ণ হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। 

বিষয়টি নিয়ে জামায়াত প্রার্থী ও দলের নেতারা কিছু বলতে চাইলে তিনি আসন ছেড়ে নিজ অফিস কক্ষে চলে যান এবং আপিলের পরামর্শ দেন। এ সময় হল রুমের ভেতর এবং অফিসের বাইরে অপেক্ষায় থাকা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা হট্টগোল করেন।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নির্বাচনি নীতিমালা ও আইনের মধ্যে থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এখানে পক্ষপাতিত্ব কিংবা প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবেন। 

বিষয়টি নিয়ে মাহবুবুল আলম সালেহী জানান, তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে মনোনয়নপত্রটি বাতিল করেছেন। আমাদের কোনো কথা শোনেননি এবং আমার কোনো কাগজপত্র দেখতেও চাননি। আমরা উচ্চ আদালতে আপিল করব।

সর্বশেষ
পাঠক প্রিয়