রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ককটেল ফাটিয়ে গুলি, দিনে-দুপুরে ২৪ লাখ টাকা ছিনতাই

ককটেল ফাটিয়ে গুলি, দিনে-দুপুরে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ককটেল ফাটিয়ে ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।এ সময় এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারীকে মারধর করা হয়। ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ভোগড়া বাইপাস এলাকা থেকে মোটরসাইকেলে করে ২৪ লাখ টাকা ডাচ-বাংলা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং ম্যানেজার হাবিবুর রহমান ও তাঁর সহকারী সোহরাব।তিনি বলেন, কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের কাছে পৌঁছালে ২–৩টি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে দুই ব্যাংক কর্মচারীকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়