রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মা’দক মামলার আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ও লাখো টাকা ঘু’ষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মা’দক মামলার আসামির স্ত্রীর কাছ থেকে আইফোন ও লাখো টাকা ঘু’ষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নির্যাতন না করা এবং নতুন মামলায় না জড়ানোর আশ্বাস দিয়ে তার স্ত্রীর কাছ থেকে দুটি আইফোন ও লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেয়ামত উল্লাহর বিরুদ্ধে। একই ঘটনায় এক এএসআইয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন কক্সবাজার থেকে শামীম রেজাকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ৩ লাখ টাকা জব্দ করা হলেও তা জব্দ তালিকায় উল্লেখ করা হয়নি। পরে রিমান্ডে নির্যাতন না করার শর্তে আসামির স্ত্রীকে দুটি আইফোন এবং বিভিন্ন সময়ে আরও প্রায় ৩ লাখ টাকা দিতে বাধ্য করা হয় বলে দাবি করা হয়েছে।এ ছাড়া মামলার গোপন নথিপত্র ও জব্দ করা আলামত আসামির স্ত্রীর কাছে পৌঁছে দেওয়া, কারাগারে সাক্ষাতের ব্যবস্থা করা এবং দায়িত্বের অপব্যবহারের অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট এসআইয়ের বিরুদ্ধে। অনুসন্ধানে এসব বিষয়ে একাধিক অডিও ও ভিডিও রেকর্ড পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।অন্যদিকে, গ্রেপ্তার শামীমের অটো গ্যারেজ থেকে কয়েক দফায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনায়ও এসআই নেয়ামত উল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও তিনি যথাযথ ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মো. নেয়ামত উল্লাহ বিস্তারিত জানাবেন বলে সময় নিলেও পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।এদিকে শামীমের স্ত্রী সুমাইয়া সাথী দাবি করেন, স্বামীর রিমান্ড এড়ানো এবং নতুন মামলায় নাম না দেওয়ার আশ্বাসে তিনি পরিবারের জমানো টাকা ও স্বর্ণালঙ্কার বিক্রি করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার হাতে দুটি আইফোন ও লাখ লাখ টাকা তুলে দিতে বাধ্য হয়েছেন।উল্লেখ্য, এসব অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা আদালতের মাধ্যমে এখনো চূড়ান্ত সত্যতা নির্ধারিত হয়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়