রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

চাঁ”দাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

চাঁ”দাবাজি ও মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

চাঁদাবাজি ও মারধরের পৃথক দুটি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন এবং বিএনপি কর্মী আব্দুল মোমিন।জানা গেছে, মো. আজাদ হোসেন সম্প্রতি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টার তার ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন। ওই দুই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মারধর ও চাঁদাবাজির মামলায় আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়