
হবিগঞ্জ জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন মোছা. ইয়াছমিন খাতুন। তিনি একজন সৎ, সাহসী, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।দায়িত্ব পালনে পেশাগত সততা, দৃঢ় মনোবল ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, নারীবান্ধব পুলিশিং এবং জনসেবামূলক কার্যক্রমে তাঁর নেতৃত্ব হবিগঞ্জ পুলিশকে একটি অনুকরণীয় অবস্থানে নিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই মোছা. ইয়াছমিন খাতুন দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন।সাধারণ জনগণ প্রত্যাশা করছে, তাঁর নেতৃত্বে হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের নিরাপত্তা জোরদার হবে।