রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৯ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রক্রিয়া শুরু

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৯ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রক্রিয়া শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত পুলিশের নয় কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আদালতের রায়ের পর পুলিশ সদরদপ্তরের পাঠানো চিঠির ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগ সূত্রে জানা গেছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪২ ধারা অনুযায়ী এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে আদেশের তারিখ থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ পুলিশের কয়েকজন শীর্ষ ও অধস্তন কর্মকর্তাকে দণ্ড দেন।সাজাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম এবং ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।চলতি মাসের ৬ জুলাই পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, আদালতের রায়, সাজা পরোয়ানা ও আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।এরই মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে রয়েছেন। অন্যদিকে সৈয়দ নূরুল ইসলাম, সুদীপ কুমার চক্রবর্তী, মো. আসাদুজ্জামান, আবদুল্লাহিল কাফী এবং শাহ আলম মো. আখতারুল ইসলাম সাময়িক বরখাস্ত অবস্থায় বিভিন্ন ইউনিটে সংযুক্ত রয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়