
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে লুন্ঠিত চায়না রাইফেল ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, পিপিএম-এর দক্ষ তদারকিতে এই গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।বুধবার (২২ জুলাই) সকাল ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ হাফিজুর রহমানের নির্দেশে থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। অভিযানে বাট নম্বর ২১৩৬ সংবলিত ১টি জং-ধরা চায়না রাইফেল ও ৮ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।পিবিআই (PBI)-তে দায়িত্ব পালনকালে শত শত চাঞ্চল্যকর ও জটিল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের আইনের আওতায় এনে প্রশংসিত হয়েছিলেন এই কর্মকর্তা। নায়ের পথে সংগ্রাম ও সত্য প্রতিষ্ঠায় তাঁর সততা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্বল করে তুলেছিল। মিরপুর মডেল থানায় যোগদানের পরও তাঁর এই নিরলস কর্মদক্ষতা অব্যাহত রয়েছে।লুন্ঠিত অস্ত্র দ্রুততম সময়ে উদ্ধারের এই সাফল্য পুলিশ বিভাগের ভাবমূর্তি ফেরাতে এবং অপরাধ দমনে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ওসি হাফিজুর রহমানের এই নিষ্ঠাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা ব্যক্ত করেছেন। অপরাধমুক্ত সমাজ গঠনে তাঁর এমন সাফল্য অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।