সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, ফের গ্রেপ্তার সাহেদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পরিবারের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন শুনানি ১০ আগস্ট

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।সোমবার এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের কপিসহ প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠানো হয়েছে। প্রত্যর্পণ চুক্তি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী জানান, আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক আসামি হওয়ায় তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছিল।এদিকে, করোনাভাইরাস পরীক্ষার সনদ জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।কোভিড-১৯ মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট সরবরাহের অভিযোগে সাহেদের নাম ব্যাপক আলোচনায় আসে। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। প্রায় দেড় বছর পর তাকে আবারও গ্রেপ্তার করা হলো।

সর্বশেষ
পাঠক প্রিয়