রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

১৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের পথে, জিয়াউল আহসানের বাড়িতে দুদকের ইনভেন্টরি

১৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের পথে, জিয়াউল আহসানের বাড়িতে দুদকের ইনভেন্টরি

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বহিষ্কৃত) জিয়াউল আহসানের ঢাকার জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়ে সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের অনুমতি নিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির মালামাল ও সম্পদের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা আদালতের ক্রোক আদেশ বাস্তবায়নের অংশ।এর আগে গত বছরের ২৪ এপ্রিল ঢাকার একটি আদালত জিয়াউল আহসানের ১৫ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও ঝালকাঠি জেলায় অবস্থিত। এর মধ্যে রয়েছে জমি, কৃষিজমি, বাগানবাড়ি ও ফ্ল্যাট।এ ছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের ১ কোটি ২৮ লাখ টাকা অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছিলেন আদালত।উল্লেখ্য, এর একদিন আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটেও ইনভেন্টরি কার্যক্রম শুরু করে দুদক। সেখানে প্রথম দিনের অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী তালিকাভুক্ত করা হয়েছে।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়