রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না ইউনিট প্রধানরা

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না ইউনিট প্রধানরা

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি ছাড়া পুলিশের কোনো ইউনিট প্রধান কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ হিসেবে গণ্য করা হবে। পুলিশ সদরদপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে কিছু ইউনিট প্রধান পুলিশ সদরদপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। ছুটি বা অন্য কোনো কারণে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির অনুমতি নিতে হবে।এই নির্দেশনা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাব মহাপরিচালক, বিশেষ শাখার (এসবি) প্রধানসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, সাধারণত ইউনিট প্রধানরা সদরদপ্তরের অনুমতি নিয়েই কর্ম–এলাকা ত্যাগ করেন। তবে সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রম দেখা যাওয়ায় পুনরায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়