শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সাবেক আইজিপি মামুনের নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি

সাবেক আইজিপি মামুনের নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি দাবি করেছেন, ২০২১ সালে তাকে তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন-এর নির্দেশে “সম্পূর্ণ বেআইনিভাবে” গ্রেপ্তার করা হয়েছিল।শুক্রবার (১০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। একই সঙ্গে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান খাইরুল ইসলাম-কে ধন্যবাদ জানান, কারণ সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি পরীমণিকে অন্যায়ভাবে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন বলে উল্লেখ করেন।স্ট্যাটাসে পরীমণি লেখেন, ২০২১ সালের ৪ আগস্ট তার বাসায় অভিযানের নামে নাটকীয়তার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে মিথ্যা ও বানোয়াট মামলায় ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল।কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, ওই ঘটনার প্রভাব তার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা ও ক্যারিয়ারে গভীর ক্ষত সৃষ্টি করেছে। একজন নারী শিল্পী হিসেবে তার সম্মান ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।পরীমণি আরও বলেন, একটি ঘটনার কারণে তার জীবন চিরতরে বদলে গেছে। হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তির দায় রাষ্ট্র নেবে কি না— এমন প্রশ্নও তিনি তুলেছেন।তিনি জানান, একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বাঁচতে চেয়েছিলেন, তবে ২০২১ সালের সেই ঘটনার অভিঘাত আজও তাকে বহন করতে হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়