রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

ব্রাজিলের খেলা ঘিরে দ্বন্দ্ব: সালিশ বৈঠকে কুপিয়ে হ’ত্যা বিএনপি নেতাকে, আহত আরও ১

ব্রাজিলের খেলা ঘিরে দ্বন্দ্ব: সালিশ বৈঠকে কুপিয়ে হ’ত্যা বিএনপি নেতাকে, আহত আরও ১

ঢাকার আদাবরে ফুটবল বিশ্বকাপের ব্রাজিলের খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালে বিএনপির দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হয়েছেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম (৩৫)।বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গত সোমবার (২৯ জুন) নবোদয় হাউজিং এলাকায় ফুটবল খেলা দেখার পর স্থানীয় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিলেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে থাপ্পড় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে রিপনের পরিবার ও হাবিবুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।পরে বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে নবোদয় বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে হাবিবুর রহমানের পক্ষের কয়েকজন ব্যক্তি সাদ্দাম ও বাদশার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।হামলার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আবুল বাসার বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়