সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

থানা হেফাজতে আসামিকে মারধরের অভিযোগ: রায়পুর থানার এসআইয়ের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

থানা হেফাজতে আসামিকে মারধরের অভিযোগ: রায়পুর থানার এসআইয়ের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

লক্ষ্মীপুরের রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্তের বিরুদ্ধে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। থানা হেফাজতে এক আসামিকে মারধরের অভিযোগের ঘটনায় এ নির্দেশ দেওয়া হয়।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রায়পুর আমলি অঞ্চলের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।আদালতের জারিকারক মো. মাসুদ জানান, জিআর ১৮৩/২৬ মামলায় গ্রেপ্তার হওয়া শাওন নামের এক আসামিকে তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত থানায় এনে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এলে ম্যাজিস্ট্রেটের প্রশ্নের জবাবে শাওন দাবি করেন, থানায় তাকে ব্যাপক মারধর করা হয়েছে।এরপর আদালতের নির্দেশে জেলা সিভিল সার্জনের মাধ্যমে তার চিকিৎসা করানো হয় এবং মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়। মেডিকেল প্রতিবেদনে মারধরের আলামত পাওয়া যাওয়ায় আইন অনুযায়ী এসআই সুদীপ্ত নাথ দীপ্তের বিরুদ্ধে এফআইআর গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত।এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।পরবর্তীতে ১৭ জুন পুলিশ মামলাটি রুজু করে। একই দিন ভোরে রায়পুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত।ঘটনার পর আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এসআই সুদীপ্ত নাথ দীপ্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়