বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

তেজগাঁও শিল্পাঞ্চলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ, তদন্তের দাবি

তেজগাঁও শিল্পাঞ্চলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ, তদন্তের দাবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক নারী স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে মারধর, অসদাচরণ ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ তুলেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগকারী রেখা আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা। তার স্বামী ইউনুস একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি এবং কয়েকটি অটোরিকশার মালিক। গত রাতে অটোরিকশা চালকদের কাছে গাড়ি বুঝিয়ে দেওয়ার সময় তার স্বামীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়।রেখা আক্তারের দাবি, একপর্যায়ে পুলিশ কর্মকর্তা মাহফুজ তার স্বামীকে মারধর করেন। বিষয়টির কারণ জানতে চাইলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি আশপাশের পথচারী ও কয়েকজন অটোরিকশা চালক প্রত্যক্ষ করেছেন বলেও তিনি দাবি করেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মাহফুজ। তিনি বলেন, “আমি কাউকে মারধর করিনি। বকাঝকা করেছি।” পরে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানান তিনি।ঘটনার পর অভিযোগকারী নারী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়