সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

হাতিয়ায় ১২ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ: অভিযুক্ত পরিদর্শক প্রত্যাহার

হাতিয়ায় ১২ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ: অভিযুক্ত পরিদর্শক প্রত্যাহার

১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে প্রাথমিকভাবে এই প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।​ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও পরিবারের অভিযোগ থেকে জানা যায়, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করে আসছেন। সেই সুবাদে ওই তদন্ত কেন্দ্রে শিশুটির নিয়মিত যাতায়াত ছিল।অভিযোগে উল্লেখ করা হয়েছে, জাহাজমারা তদন্ত কেন্দ্রে দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ পরিদর্শক খোরশেদ আলম বিভিন্ন সময়ে শিশুটিকে তার সরকারি বাসায় ডেকে নিতেন। সেখানে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।​পরিবারের দাবি, ঘটনাটি যেন কেউ জানতে না পারে, সেজন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে নিয়মিত হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় টাকার প্রলোভনও দেখাতেন। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে তারা জানান।​এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর হাতিয়া ও এর আশপাশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর প্রতিবেশী হিমেল জানান, স্থানীয় বাসিন্দারা এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছেন। একই সঙ্গে অপরাধী প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ
পাঠক প্রিয়