
বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।গ্রেপ্তাররা হলেন ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মুরগি ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)।খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা দায়ের করেছেন।