রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকার নির্দেশনা দিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকার নির্দেশনা দিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা, ৮ জুন ২০২৬:ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম মূল্যায়নে মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব রেজাউল করিম মল্লিক।সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মে মাসে সংঘটিত অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক। পাশাপাশি দ্রুত জনসেবা নিশ্চিতকরণ, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা; অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহাম্মদ ইমামুর রশীদ এবং পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।এছাড়া ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপার ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। রেঞ্জাধীন সকল সার্কেল অফিসার এবং থানার অফিসার্স ইনচার্জগণ (ওসি) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।সভায় অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবান্ধব পুলিশিং এবং সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়