
পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা।বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনচট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানর্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন ও দায়িত্ব বণ্টন বিষয়ে শিগগিরই পৃথক আদেশ জারি করা হতে পারে।এই পদোন্নতির মাধ্যমে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হলো।