
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চারটি সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৩১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আসাদুজ্জামান। এ সময় এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই জামাল মিয়া ও এএসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।গ্রেপ্তার আসামি হলেন মো. সেলিম চৌধুরী (পিতা: আলহাজ্ব আবুল কালাম), তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকার সোনা মিয়া মার্কেটের বাসিন্দা।পুলিশ জানায়, তার বিরুদ্ধে অর্থঋণ ও অর্থজারি সংক্রান্ত চারটি মামলায় সাজা ওয়ারেন্ট ছিল। এসব মামলার মধ্যে দুই মাস, তিন মাস এবং ছয় মাসের দেওয়ানি আটকাদেশও রয়েছে।গ্রেপ্তারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।