
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিশেষ আদালতের মাধ্যমে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসার ঘটনায় চার্জশিট আজই দেওয়া হবে। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে।” তবে তিনি এটিও উল্লেখ করেন যে, বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত।