
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শনিবার (২৩ মে) ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী এ শ ম রেজাউল করিম।শোকবার্তায় তিনি বলেন, ইউসুফ হোসেন হুমায়ুন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি। এছাড়া তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।১/১১ সরকারের সময় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর অন্যতম আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।