শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

২৩ দিন পর মিলল নিখোঁজ এসআই রাকিবুল, রহস্য ঘিরে নানা প্রশ্ন

২৩ দিন পর মিলল নিখোঁজ এসআই রাকিবুল, রহস্য ঘিরে নানা প্রশ্ন

রাজধানীর কলাবাগান থানা থেকে নিখোঁজ হওয়া উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে ২৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে সরকারি কর্মজীবী হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়।কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, গুলিস্তান এলাকার ওই হাসপাতালে রাকিবুলের অবস্থানের তথ্য পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তবে কীভাবে তিনি সেখানে পৌঁছেছেন বা এতদিন কোথায় ছিলেন—সেসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে বসবাস করতেন। গত ২৯ এপ্রিল রাতে দায়িত্ব পালনের কথা বলে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।দীর্ঘ ২৩ দিন পর তার সন্ধান মিললেও নিখোঁজ থাকার কারণ, তার শারীরিক অবস্থার পেছনের ঘটনা এবং এই সময়ের মধ্যে কী ঘটেছে—এসব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।পুলিশ জানিয়েছে, রাকিবুল হাসানের শারীরিক অবস্থা ও বক্তব্যের ভিত্তিতে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়