রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসারের লাশ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসারের লাশ উদ্ধার

ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই মিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিশনের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি দেখে তাদের সন্দেহ হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে লাশটি নিয়ে যেতে দেখা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নরেন ধরের লাশ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহজনক কোনো আলামত পাওয়া গেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে, এ ঘটনায় বক্তব্য জানতে ভারতীয় সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়