
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২–এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা, বনানী ও রূপনগর থানা পুলিশ।ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে মুগদা থানা ৯ জন, বনানী থানা ৭ জন এবং রূপনগর থানা ১২ জনকে আটক করে।মুগদা থানায় ৯ জন গ্রেফতারমুগদা থানা সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মোঃ ইমন (২৫), মোঃ মামুন (২০), মোঃ মান্নান (২৩), মোঃ সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মোঃ আছলাম (২৬) ও মোঃ সাগর (২০)।বনানী থানায় ৭ জন গ্রেফতারএকই দিন বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। তারা হলেন— মোঃ শরিফ মিয়া (২৮), মোঃ খোরশেদ আলম (৫০), মোঃ মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২৩) ও মোঃ রাকিব (২০)।রূপনগর থানায় ১২ জন গ্রেফতাররূপনগর থানা পুলিশও পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মৌলী আক্তার মল্লিকা (৩৫), মোঃ শ্রাবন (২০), মোঃ রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মোঃ আব্দুল কাইয়ুম (২৪), মোঃ আশাদুল ইসলাম (২৩), মোঃ আবির হাসান (২৮), মোঃ মাহিবুল ইসলাম (২৬), মোঃ ইশরাক হোসাইন ইফতি (২৫), মোঃ তাইবুর রহমান (২৫), মোঃ সবুজ মিয়া (২৩) ও মোঃ মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।