রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জনতা ব্যাংকে চাঞ্চল্যকর সুদ মওকুফ: অস্তিত্ব সংকটের মাঝেই বিএনপি নেতার ২২ কোটি টাকা ছাড়

জনতা ব্যাংকে চাঞ্চল্যকর সুদ মওকুফ: অস্তিত্ব সংকটের মাঝেই বিএনপি নেতার ২২ কোটি টাকা ছাড়

প্রায় ৭১ হাজার কোটি টাকার বিশাল খেলাপি ঋণের ধকল সামলাতে গিয়ে তীব্র অস্তিত্ব সংকটে ভুগছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকের মোট ঋণের ৭৩.১৮ শতাংশই এখন খেলাপি। এমন চরম বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই এক রহস্যজনক ও নজিরবিহীন সুদ মওকুফের ঘটনা সামনে এসেছে। ৪৪ কোটি টাকার এক বড় ঋণখেলারির প্রায় সাড়ে ২২ কোটি টাকার সুদ মওকুফ (মঞ্জুর) করে দিয়েছে ব্যাংকটির করপোরেট শাখা।অনুসন্ধানে জানা গেছে, এই বিপুল পরিমাণ আর্থিক সুবিধা পাওয়া ব্যক্তির নাম মির্জা ফয়সাল আমিন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই।অস্বাভাবিক গতিতে ফাইল নিষ্পত্তিসাধারণত ব্যাংকগুলোতে সুদ মওকুফের আবেদন মাসের পর মাস ঝুলে থাকলেও, মির্জা ফয়সাল আমিনের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। আবেদন জমা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে অস্বাভাবিক দ্রুত গতিতে সব ফাইলপত্র নিষ্পত্তি করে এই সুবিধা দেওয়া হয়।রাজনৈতিক প্রভাব ও স্ববিরোধিতাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ‘ব্যবসা বঞ্চিত’ হয়েছিলেন— এমন দাবি ও ওজুহাত দেখিয়ে এই বিপুল অঙ্কের সুদ মওকুফ সুবিধা লুফে নিয়েছেন। তবে নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে ভিন্ন এক বাস্তব চিত্র। প্রকৃতপক্ষে, আওয়ামী লীগের শাসন আমলেই তিনি প্রায় ১১ কোটি টাকার বড় অঙ্কের ঋণ সুবিধা ভোগ করেছিলেন।রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক যখন খেলাপি ঋণের ভারে ডুবতে বসেছে, তখন নিয়মনীতির তোয়াক্কা না করে এমন তড়িঘড়ি সুদ মওকুফের ঘটনা ব্যাংকিং খাতে নতুন করে চরম বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়