
রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ঢাকা-ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানার একটি টিম। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদারকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে আশিক ও তার সহযোগীরা ওই এলাকায় অবস্থান করছিল।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।