রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

জবির দুই শিক্ষাবর্ষের ই-মেইল সেবা বন্ধ হচ্ছে, উদ্বেগ শিক্ষার্থীদের মধ্যে

জবির দুই শিক্ষাবর্ষের ই-মেইল সেবা বন্ধ হচ্ছে, উদ্বেগ শিক্ষার্থীদের মধ্যে

Jagannath University-এর ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট আগামী ১৭ মে ২০২৬ থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক Mohammad Nasir Uddin স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুগল জি-সুইট সেবার স্টোরেজ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাদের ই-মেইল অ্যাকাউন্টে থাকা প্রয়োজনীয় তথ্য, ফাইল ও গুরুত্বপূর্ণ ডাটা নির্ধারিত সময়ের আগেই ব্যাকআপ করে রাখার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।এ বিষয়ে অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়া ঠেকাতেই আগাম সতর্কতা হিসেবে ব্যাকআপ রাখার আহ্বান জানানো হয়েছে।তবে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। ১৩তম আবর্তনের এক শিক্ষার্থী জানান, প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহার করে তারা বিভিন্ন একাডেমিক ও অফিসিয়াল প্ল্যাটফর্মে কাজ করেছেন। এমনকি গবেষণাপত্র ও আন্তর্জাতিক জার্নালেও এই ই-মেইল ব্যবহার করে পেপার সাবমিট করা হয়েছে।শিক্ষার্থীদের আশঙ্কা, ই-মেইল বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ একাডেমিক ও পেশাগত যোগাযোগে জটিলতা তৈরি হতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়