রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হাজার হাজার প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি আরব, কারণ জানাল কর্তৃপক্ষ

হাজার হাজার প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি আরব, কারণ জানাল কর্তৃপক্ষ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হাজার হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সৌদি আরব সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সব ধরনের সরকারি সেবাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় স্মার্ট নজরদারি ব্যবস্থা ও বিশেষ পর্যবেক্ষণ দলের মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা তদন্ত করে। তদন্তে অবৈধ কর্মসংস্থান ও শ্রম আইন ভঙ্গের সঙ্গে জড়িত ১৩ হাজার ৫০৯টি গুরুতর অনিয়ম শনাক্ত হয়।মন্ত্রণালয় জানিয়েছে, আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’ থেকে বাদ দেওয়া হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের প্রশাসনিক নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হচ্ছে।এদিকে, অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিতে তাদের তথ্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সৌদি সরকারের এই পদক্ষেপকে দেশটিতে অবৈধ কর্মসংস্থান ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়