রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ড. ইউনূসের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

ড. ইউনূসের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

হাম মহামারিতে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা Muhammad Yunus ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবিতে ঢাকার আদালত চত্বরে বিক্ষোভ করেছেন একদল আইনজীবী।বুধবার বিকেলে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ Bangladesh Awami League-সমর্থিত আইনজীবীদের একটি অংশ অংশ নেয় বলে জানা গেছে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিসেফের সতর্কতা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে ওপেন টেন্ডার চালুর সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশে হামের টিকার সংকট তৈরি হয় এবং শতাধিক শিশু আক্রান্ত হয়ে মারা যায় বলে দাবি করেন তারা।আয়োজকদের পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব বলেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নূরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। হামসহ অন্যান্য টিকা ব্যবস্থাপনাতেও সরকারের চরম গাফিলতি ছিল বলে অভিযোগ করেন তিনি।তবে এসব অভিযোগের বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়