সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ডিএমপির নতুন কমিশনার হচ্ছেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

ডিএমপির নতুন কমিশনার হচ্ছেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানায়, বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোসলেহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানা গেছে।তবে তিনি ডিএমপি কমিশনার হিসেবে মনোনীত হলেও সিআইডি প্রধান পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনারের পদটি শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই নতুন কমিশনার নিয়োগ নিয়ে আলোচনা চলছিল।মোসলেহ উদ্দিন আহমেদ পুলিশের ১৫তম ব্যাচের সিনিয়র কর্মকর্তা এবং বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। বর্তমান আইজিপি আলী হোসেন ফকিরও একই ব্যাচের কর্মকর্তা।বর্তমানে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন তিনি।পুলিশ বিভাগে তিনি সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিগত সরকারের আমলে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকলেও গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তাকে প্রথমে ডিআইজি এবং পরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়